• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সানজিদার মৃত্যু: পুলিশ সদস্যের বিচার দাবি, গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১১, ১০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সানজিদার মৃত্যু: পুলিশ সদস্যের বিচার দাবি, গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইলের মির্জাপুরে সানজিদা আক্তার পারভীনের আত্মহত্যার ঘটনায় পুলিশ সদস্য নাইমের বিরুদ্ধে মানববন্ধন করেছেন গ্রামবাসী। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ছলিমনগর খেলার মাঠে এ কর্মসূচি পালন করা হয়। এতে গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ সদস্য নাইম কেন সানজিদা আক্তার পারভীনকে বিয়ে করেছিলেন? বিয়ের পর তাঁকে বাড়িতে না নিয়ে তালাক দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। পাশাপাশি মৃত্যুর ভয় দেখিয়ে তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তাঁরা।

গ্রামবাসীর অভিযোগ, গত বুধবার (৭ অক্টোবর) আত্মহত্যার প্ররোচনার শিকার হয়ে সানজিদা মারা যান। এ ঘটনায় মামলা নিতে পুলিশ গড়িমসি করেছে বলেও অভিযোগ করেন তাঁরা। এ ছাড়া অর্থের বিনিময়ে ঘটনাটি আপস-মীমাংসার প্রস্তাব দেওয়া হচ্ছে বলে দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত পুলিশ সদস্য নাইমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সানজিদা আক্তার পারভীনের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: