• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ভেঙে পড়েছে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ এর ক্রেন

বরিশাল ব্যুরো 

প্রকাশিত: ১৭:০৬, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ভেঙে পড়েছে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ এর ক্রেন

কীর্তনখোলা নদীর বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় অবস্থানকারী উদ্ধারকারী জাহাজ নির্ভীক এর ক্রেন ভেঙ্গে পড়ে একটি হাউসবোট ক্ষতিগ্রস্থ হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার। 

নির্ভীক এর বুম উদ্ধারে ঢাকার নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় রওয়ানা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।

বুধবার সকালে কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর সামনের ক্রেন (বুম) অংশটি ভেঙে পড়ে। এ সময় চালকের স্থানে অবস্থানকারী মাস্টার ইউনেুস সিকদার জ্ঞান হারান। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।  

নির্ভীক এর কমান্ডার আব্দুল্লাহ আল বাকী জানিয়েছেন, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে আজ সকালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেনের কাজ চলছিল। সকাল সাড়ে ৯ টার দিকে কাজ শুরুর মাত্র ৫ সেকেন্ডের মধ্যেই যান্ত্রিক ও কারিগরি ত্রুটির কারণে হঠাৎ করেই ক্রেনের সামনের অংশ ভেঙ্গে পড়ে যায়।

বুমটি নির্ভীক এর সামনে থাকা একটি হাউসবোটের উপর পড়ে। এতে হাউসবোটটি ডুবে যাচ্ছিল। দ্রুত ফায়ার সার্ভিস খবর দেয়া হয়। তারা ঘটনাস্থলে এসে হাউসবোট থেকে পানি সরিয়ে দিয়ে সেটা রক্ষা পায়। এছাড়া কোন হতাহতের ঘটনা ঘটেনি। বুম উদ্ধারে নারায়নগঞ্জ উদ্ধারকারী জাহাজ প্রত্যয় আসছে বলে জানান কমান্ডার।

বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে জানতে পেরেছেন সাপ্তাাহিক মহড়া দেয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারনে বুমটি ভেঙ্গে পড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কি কারণে এ ধরনের ঘটনা ঘটলো তা তদন্তে কমিটি গঠন করা হবে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে আসলে কি কারনে এ বড় দুর্ঘটনা ‍ঘটেছে।

বিভি/এসটি/এজেড

মন্তব্য করুন: