প্রায় ৫ মাস পর খুললো পাগলা মসজিদের ১৫ দানবাক্স, চলছে গণনা
চার মাস ২৪ দিন পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় মসজিদটির দানবাক্সগুলো খোলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দানবাক্স খোলার পর মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক ব্যক্তি টাকা গণনার কাজে অংশ নেন। গণনা শেষে দানের মোট পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে, চলতি বছরের ২৭ জুন মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। ছয় মাস পর খোলা ওই দানবাক্সগুলোতে পাওয়া গিয়েছিল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া নগদ টাকার পাশাপাশি পাওয়া গিয়েছিল স্বর্ণালংকার ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা।
বিভি/এসজি













মন্তব্য করুন: