• NEWS PORTAL

  • সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

ভারতীয় মানবপাচারকারীকে ধরে বিজিবির হাতে তুলে দিলো গ্রামবাসী

প্রকাশিত: ১৮:৪৮, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৪৮, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ভারতীয় মানবপাচারকারীকে ধরে বিজিবির হাতে তুলে দিলো গ্রামবাসী

ফাইল ছবি

নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্ত এলাকায় মানবপাচারের অভিযোগে মতিলাল (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার দিয়ারাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মতিলাল ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হবিবপুর থানার নাইকি মুর্মুর ছেলে। বিজিবির দাবি, তিনি মানবপাচার চক্রের সঙ্গে জড়িত।

নীতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল মান্নান জানান, রোববার দুপুর ১২টার দিকে সীমান্ত পিলার ২৩০/১৬ আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিয়ারাপাড়া এলাকায় মতিলালকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে তারা বিজিবিকে খবর দেন। পরে দায়িত্বপ্রাপ্ত টহলদল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

সুবেদার আব্দুল মান্নান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মতিলাল নিজেকে মানবপাচারকারী হিসেবে পরিচয় দিয়েছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, রাসেল নামে এক বাংলাদেশি নাগরিকও এ চক্রের সঙ্গে জড়িত।

জিজ্ঞাসাবাদ শেষে আটক ভারতীয় নাগরিককে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: