• NEWS PORTAL

  • সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে ১৪ এলাকায়

প্রকাশিত: ২২:৩১, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে ১৪ এলাকায়

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেটের ১৪টি এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না।

রবিবার (২৯ নভেম্বর) বিউবো সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাধীন এলাকাগুলোতে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এলাকাগুলো হলো—নিজগাঁও, ছমিপুর, বকুলপুর, বেতসান্দি, মুন্সিরগাঁও, মনোকৃপা, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেষেরগাঁও, বনগাঁও ও সালামপুর।

বিউবো জানিয়েছে, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়েও সংশ্লিষ্ট বিদ্যুৎ লাইন চালু রয়েছে বলে ধরে নেওয়ার জন্য গ্রাহকদের সতর্ক করা হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

বিভি/টিটি

মন্তব্য করুন: