• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রাতের আঁধারে দুর্গামন্দিরের ৪ প্রতিমা ভাঙচুর

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৫, ১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রাতের আঁধারে দুর্গামন্দিরের ৪ প্রতিমা ভাঙচুর

টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে একটি দুর্গামন্দিরে চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের পশ্চিমপাড়ায় রাধা-গোবিন্দ মন্দিরসংলগ্ন আর্য সমিতির দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে গত ১২ সেপ্টেম্বর থেকে ওই মন্দিরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। প্রায় এক সপ্তাহ আগে প্রতিমাগুলোতে মাটির প্রলেপ দেওয়ার কাজ শেষ হয়। এরপর মণ্ডপটি ঢেকে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মণ্ডপ পরিষ্কার করতে গিয়ে স্থানীয়রা দেখতে পান, দুর্গা প্রতিমার মাথা, গণেশ ও অসুরসহ মোট চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। তবে কারা এ ভাঙচুরের সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজসহ মির্জাপুর থানা পুলিশের সদস্যরা।

সহকারী পুলিশ সুপার মো. আদনান মুস্তাফিজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত