• NEWS PORTAL

  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কুমিল্লায় ‘RAW’ ও ‘Crime Setup’ কিশোর গ্যাংয়ের ৪ নেতা গ্রেফতার

সুজন মজুমদার, কুমিল্লা

প্রকাশিত: ১৫:১৯, ৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
কুমিল্লায় ‘RAW’ ও ‘Crime Setup’ কিশোর গ্যাংয়ের ৪ নেতা গ্রেফতার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আলোচিত ‘RAW’ ও ‘Crime Setup’ গ্যাংয়ের চার নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। গত ২৪ ঘণ্টায় কক্সবাজার ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-‘RAW’ গ্যাংয়ের ইমরান হোসেন রতন ও সাইফুল ইসলাম এবং ‘Crime Setup’-এর সাব্বির ওরফে পয়েন্ট সাব্বির ও রবিউল ইসলাম নবী ওরফে কিং মেকার। 

পুলিশের দাবি, রতনের বিরুদ্ধে হত্যা মামলাসহ নয়টি এবং সাইফুলের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। অন্য দুজনের বিরুদ্ধেও একটি করে মামলা রয়েছে।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশনায় গত ১০ দিন ধরে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চলছে। এ সময়ে দুই হাজারের বেশি কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিশোর গ্যাং ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত