• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বগুড়ায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ২১:৩৮, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বগুড়ায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জহুরুল ইসলামকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। ধুনটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে তাকে ধুনট থানা থেকে বগুড়ার আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জহুরুল ইসলাম পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের এরশাদ আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ১০ ডিসেম্বর ধুনট থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: