• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকে পুলিশে সোপর্দ করলো বিক্ষুব্ধ জনতা

প্রকাশিত: ২২:৫৭, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকে পুলিশে সোপর্দ করলো বিক্ষুব্ধ জনতা

খুলনার রূপসা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা মো. মনিরুজ্জামান ওরফে মনির মাস্টারকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলাসহ তিনটি মামলার আসামি তিনি।  

শনিবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সেনেরবাজার এলাকায় নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, মনিরুজ্জামান আইচগাতী ইউনিয়নের দেয়াড়া ৫ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আইচগাতী বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ছাড়াও তিনি খুলনা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের ছোট ভাই।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, মনির মাস্টারের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলাসহ মারামারি ও নাশকতার মোট তিনটি মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন: