রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মোঃ মহব্বত হোসেন (৫০) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে রাজবাড়ী সদর উপজেলার ভান্ডারিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মহব্বত হোসেন ভান্ডারিয়া গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। তিনি পাচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, রাজবাড়ী সদর থানার মামলা নম্বর-২০, তারিখ ১৪ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭(৩)/৮/৯(৩)/১০/১১ ধারায় দায়ের করা মামলার তদন্তে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর যথাযথ পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিভি/রাজবাড়ী/পিএইচ













মন্তব্য করুন: