• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে সাবেক পৌর কাউন্সিলর নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ২৩:৩২, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজবাড়ীতে সাবেক পৌর কাউন্সিলর নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেফতার

রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মোঃ মিজানুর রহমান (৫১) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

শনিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর থানাধীন চর লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিজানুর রহমান রাজবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি মোঃ জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর থানার মামলা নম্বর-২০, তারিখ ১৪ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭(৩), ৮, ৯(৩), ১০ ও ১১ ধারায় দায়ের করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মিজানুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

বিভি/রাজবাড়ী/পিএইচ

মন্তব্য করুন: