‘ফোরস্টার গ্রুপের’ ৬ সদস্য গ্রেফতার, সাথে ছিল বিদেশি অস্ত্র ও মাদক
রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ‘ফোরস্টার গ্রুপের’ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। অভিযানে তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এসআরবি-৪-এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান ও গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে সাংবাদিকদের ব্রিফ করবেন এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিভি/বিএস/এজেড













মন্তব্য করুন: