বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট। তবে ১০০ টাকার নোট নতুন নকশায় নয়, আগের নকশাতেই বাজারে ছাড়া হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিটি নতুন নোট ছাপানোর প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে প্রায় ছয় মাস। আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে নোট ছাপানোর কাঁচামাল সংগ্রহে ঘাটতি থাকায় নির্ধারিত সময়ে টাকা ছাপানো সম্ভব হয়নি।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, প্রতিটি নোট ছাপাতে প্রায় ছয় মাস সময় লাগে। তবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে নোট ছাপানোর কাঁচামাল সংগ্রহে ঘাটতি থাকায় নির্ধারিত সময়ে নোট ছাপানো সম্ভব হয়নি।
দেশে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার ব্যাংক নোট ছাপায় কেন্দ্রীয় ব্যাংক। এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সই থাকে। অন্যদিকে, ধাতব মুদ্রাসহ ১, ২ ও ৫ টাকার নোটে অর্থসচিবের সই থাকে। তবে দুই ধরনের নোটই ছাপানোর কাজ করে বাংলাদেশ ব্যাংক।
বর্তমানে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি ও ইন্দোনেশিয়ার আটটি কোম্পানি কাঁচামাল সরবরাহের জন্য বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত। তবে টাঁকশাল নামে পরিচিত সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের সক্ষমতা কম থাকায় কাঁচামাল আসার পরও নোট ছাপাতে প্রায় তিন মাস সময় লেগে যায়।
বিভি/এমএফআর













মন্তব্য করুন: