• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

লোকাল এলসি’র তথ্য বিনিময়ে আধুনিক, নিরাপদ ও সাশ্রয়ী অবকাঠামো ‘বারতা’

প্রকাশিত: ১২:২৯, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৩০, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
লোকাল এলসি’র তথ্য বিনিময়ে আধুনিক, নিরাপদ ও সাশ্রয়ী অবকাঠামো ‘বারতা’

দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে লোকাল এলসি’র তথ্য আদান প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক Bangladesh Real-time Trade Arrangement (BARTA) বারতা উদ্বোধন করা হয়েছে। বারতা-এর মাধ্যমে ব্যাংকসমূহ লোকাল এলসি সংক্রান্ত বার্তা ও তথ্য একটি কেন্দ্রীয় ও তাৎক্ষণিক ব্যবস্থার আওতায় আদান-প্রদান করতে পারবে। বারতা-এর মাধ্যমে মাস্টার এক্সপোর্ট এলসি/চুক্তির এর বিপরীতে লোকাল বা ব্যাক-টু-ব্যাক এলসি’র তথ্য আদান প্রদান করা হবে বিধায় পশ্চাৎমুখী সংযোগ শিল্প সরাসরি উপকৃত হবে। পাশাপাশি, তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা বৃদ্ধি এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি আরও কার্যকর হবে।

বারতা-তে API (Application Programming Interface)-ভিত্তিক যাচাইকরণ, টোকেন-ভিত্তিক প্রবেশাধিকার, এনক্রিপ্টেড ভিপিএন, NAT(Network Address Translation) ও ফায়ারওয়াল-এর সমন্বয়ে বহুস্তরীয় নিরাপত্তাব্যবস্থা রয়েছে। Two-factor authentication এর মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হবে এবং প্রতিটি ব্যাংকের তথ্য পৃথকভাবে সুরক্ষিত রাখার ব্যবস্থা রয়েছে। বারতা প্ল্যাটফর্মে বাংলাদেশ ব্যাংকের ব্যবহারকারীরা শুধু পর্যবেক্ষণের প্রবেশাধিকার পাবে, তথ্য পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে না। বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠিত পৃথক ও নিরাপদ আইটি নেটওয়ার্ক (Extranet) এর মাধ্যমে তথ্য আদান প্রদান হবে। প্রত্যেকটি যোগাযোগে তিন স্তরের অনুমোদন ব্যবস্থা থাকবে।

বারতা পুরোপুরি বাস্থবায়নের ফলে বাংলাদেশ ব্যাংকের পরীবিক্ষণ ব্যবস্থা জোড়দার হবে। লোকাল এলসি’র তথ্যের জন্য ব্যাংকের উপর নির্ভর করতে হবে না। রপ্তানি বাণিজ্য বেগবান হবে। পশ্চাৎমুখী সংযোগ শিল্প (Backward Linkage Industry) উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে অপরিশোধিত রপ্তানি আয়ের পরিমাণ কমে আসবে। রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বৃদ্ধি পাবে। সর্বোপরি বছরে প্রায় ৬.০০ থেকে ৭.০০ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে। প্রাথমিকভাবে লোকাল এলসি’র তথ্য আদান প্রদানে বারতা-এর পাশাপাশি SWIFT ব্যবস্থাও চালু থাকবে। পরবর্তীতে, বারতা-এর কার্যক্রম সম্পূর্ণরূপে কার্যকর ও স্থিতিশীল হলে পর্যায়ক্রমে SWIFT-ভিত্তিক ব্যবস্থা প্রত্যাহার করা হবে।

বিভি/এমএফআর/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত