• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সব বন্ড মূল মার্কেট বোর্ডে তালিকাভুক্তির নির্দেশ, নেপথ্যে কী?

প্রকাশিত: ১৬:৪৩, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সব বন্ড মূল মার্কেট বোর্ডে তালিকাভুক্তির নির্দেশ, নেপথ্যে কী?

পুঁজিবাজারে শেয়ার ও মিউচুয়াল ফান্ডের পাশাপাশি বন্ডের লেনদেন বাড়াতে সব বন্ড মূল মার্কেট বোর্ডে তালিকাভুক্তির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। দীর্ঘদিন ধরে দেশের পুঁজিবাজার ইকুইটিনির্ভর থাকায় বাজারে বৈচিত্র্য আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

রবিবার (২৯ নভেম্বর) সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অরেঞ্জ বন্ডের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিএসইসি চেয়ারম্যান। এ বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ নারীদের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নে ব্যয় করা হবে।

অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হওয়া উচিত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাত। উন্নত দেশগুলোতে জিডিপিতে এ খাতের অবদান বেশি হলেও বাংলাদেশে তা মাত্র ২৫ শতাংশ। অথচ এ খাতের উদ্যোক্তারা প্রয়োজনীয় ব্যাংক অর্থায়ন পাচ্ছেন না।

এ সংকট কাটাতে বন্ড মার্কেট সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মাসুদ খান বলেন, দীর্ঘদিন ধরে দেশের পুঁজিবাজার ইকুইটিনির্ভর। তাই শেয়ার ও মিউচুয়াল ফান্ডের পাশাপাশি বন্ডের লেনদেন বাড়াতে সব বন্ড মূল মার্কেট বোর্ডে তালিকাভুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বিভি/জেডএইচএস/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত