• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

তারেক রহমানের জন্মদিনে শেকৃবি ক্যাম্পাসে ছাত্রদলের বৃক্ষরোপণ

প্রকাশিত: ২১:৪৬, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
তারেক রহমানের জন্মদিনে শেকৃবি ক্যাম্পাসে ছাত্রদলের বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদল নেতা মো: সোআইব ইসলামের নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ। 

এ সময় শোআইব ইসলাম বলেন,"এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো জন্মদিনকে একটি আনুষ্ঠানিক উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবেশ সংরক্ষণ, সবুজ ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতা জাগ্রত করা। বর্তমান সরকারের সবুজায়ন ও বৃক্ষরোপণে গুরুত্ব দেওয়ার ধারাবাহিকতায় শেরেবাংলা কৃষি  বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষে এই আয়োজন। এছাড়াও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের দায়িত্ব অপরিসীম। সেই দায়িত্ববোধ থেকেই শেকৃবি ছাত্রদল একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে এ উদ্যোগ গ্রহণ করেছে।" 

উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা মোরসালিন অনিক, মোত্তাকিন নোমান, মো: আরাফাত হোসেন মিরাজ, মো: আব্দুল্লাহ বিন মোস্তফা, মো: শাওন ইসলাম, মো: নিরব হোসেন, মো: সাকিব আল হাসান, মো: রিদয়ান, তাশরিফ ইবনে হাবিবসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিভি/এনএম/এজেড

মন্তব্য করুন: