• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আবার ক্যান্সার আক্রান্ত ইবির সিয়াম, চিকিৎসায় দরকার ৩৫ লাখ টাকা

তালুকদার হাম্মাদ, ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২১:২৯, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আবার ক্যান্সার আক্রান্ত ইবির সিয়াম, চিকিৎসায় দরকার ৩৫ লাখ টাকা

দুই বছর আগে ক্যান্সার থেকে বেচে ফিরেছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ৩২তম ব্যাচের শিক্ষার্থী সিয়াম মির্জা। তবে দুর্ভাগ্যবশত আবারও কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সিয়াম। তার চিকিৎসা সম্পন্ন করে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজন প্রায় ৩৫ লাখ টাকা।

পরিবার সূত্রে জানা যায়, চিকিৎসার বিপুল ব্যয়ভার বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে তার পরিবার। প্রয়োজনীয় ৩৫ লাখ টাকা জোগাড় করা পরিবারের একার পক্ষে কঠিন হয়ে পড়েছে।

যেকারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী, বন্ধুবান্ধবসহ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন করেছে তার পরিবার। পাশাপাশি তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

সিয়ামের চিকিৎসা সহযোগিতায় ইসলামী ব্যাংক পিএলসির (Islami Bank PLC) হেড অফিস করপোরেট শাখার হিসাব নম্বর ২০৫০২১৩০২০৩০১৯৩১০ এ টাকা পাঠানো যাবে। হিসাবের নাম মো. রাজি আলী নূর ইসলাম।

এ ছাড়া বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে ০১৭৭৪-৪৪৪৭১৮ নম্বরে (সিয়াম মির্জা) এবং ০১৭৮৬-৯৬০৪৩৪ নম্বরে (রিয়াদুস সালেহীন) সহযোগিতা পাঠানো যাবে।

এ ব্যাপারে সিয়ামের বড় বোন সোহানা পারভীন বলেন, ২০২৪ সালে চিকিৎসা নেওয়ার পর তার প্রথম কোলন ক্যান্সার সেরে উঠেছিল। তবে গত সেপ্টেম্বরে কোলনের অন্য অংশে তা পুনরায় ধরা পড়েছে। বর্তমানে ভারতে তার ৮টি কেমোথেরাপির পরিকল্পনা চলছে, যার প্রতিটির খরচ ৪ লাখ টাকা। অতীতে বাবার ক্যান্সারের চিকিৎসায় সহায়-সম্পত্তি বিক্রি করায় আমাদের আর্থিক সংকট রয়েছে। মা অসুস্থ হাঁটাচলায়ও অক্ষম। এমতাবস্থায় সবার সম্মিলিত সহযোগিতা ও দোয়ায় আবারও সুস্থ জীবনে ফিরতে পারে সিয়াম। তাই যার যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি ।

বিভি/টিএইচ/এজেড

মন্তব্য করুন: