• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বেনজির থেকে হাসিনার মেয়ের জামাই, বিতর্কের রানী পরীমণি!

প্রকাশিত: ১৮:০২, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বেনজির থেকে হাসিনার মেয়ের জামাই, বিতর্কের রানী পরীমণি!

একজন নায়িকা, যার সিনেমার থেকে বিতর্কিত ঘটনার সংখ্যায় বেশি। কখনও সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ, কখনও বিতর্কিত মানুষদের সঙ্গে ঘনিষ্ঠতা, কখনও মাদক কাণ্ডে কারাগারে। বিতর্ক যেন পিছুই ছাড়ে না এই সমালোচিত নায়িকার। নায়িকার আয়ের উৎস ও কাণ্ডজ্ঞান নিয়ে নতুন করে উঠছে প্রশ্ন। 

সর্বশেষ গত ৫ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে তার আচরণ নিয়ে তৈরি হয় নতুন বিতর্ক। সাংবাদিক রবিউল হোসাইনের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে তাকে অশালীন ভাষায় গালিগালাজ ও মেরে ফেলার হুমকি দেন এই বিতর্কিত নায়িকা। পরবর্তীতে সেই অভিযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত নায়িকার অভিযোগ মিথ্যাচার বলেই বিবেচিত হয়। 

এদিকে রবিবার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আবারও মিথ্যা অভিযোগ তোলেন বিতর্কিত নায়িকা পরীমণি। ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেন, গুলশানে তার গাড়িতে পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ সময় তিনি দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। পরীমণির লাইভের পর ঘটনাস্থলে পুলিশ এসে অভিনেত্রীর গাড়িটি নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে। কিন্তু অবাক করা বিষয় হলো, গাড়িটিতে ভাঙচুরের কোনো দৃশ্যমান চিহ্ন বা আঘাতের ন্যূনতম আলামত পাওয়া যায়নি। গাড়িটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় দেখতে পান উপস্থিত সবাই। এর পরেই সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। তাকে মিথ্যেবাদী অভিনেত্রী বলে আখ্যা দেয়া হয়। 

২০২৪ সালের ১০ অক্টোবর বিনোদন সাংবাদিক মেহনাজ খানের সঙ্গে পরীমণির ফোনালাপের একটি অডিও প্রকাশিত হয়। যেই অডিওতে পরীমণি সেই নারী সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজ  ও হুমকি দেন। এছাড়াও প্রায় সময় ফেসবুক লাইভে এসে গালিগালাজ করতে শোনা যায় এই অভিনেত্রীকে। যার ফলোশ্রুতিতে পরীমণির শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেন নেটিজেনরা। 

এখানেই শেষ হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রাক্তন স্বামী খন্দকার মাসরুর হোসেন মিতুর সঙ্গেও সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। বছর খানেক আগে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন দাবি করেন, পরীমণিকে নিয়ে দুবাইতে একান্ত সময় কাটাতে যান হাসিনা কন্যার স্বামী। এরপর নাকি ভেঙে যায় পুতুল মিতুর সংসার। 

এছাড়াও পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পর্কে জড়িয়েছিলেন পরীমণি, এমন গুঞ্জন চাউর হয়েছিল শোবিজ পাড়ায়। ২০২১ সালের বোট ক্লাব-কাণ্ডের সময় থেকেই তাদের কথিত ঘনিষ্ঠতা নিয়ে নানা বক্তব্য ও বিতর্ক সামনে আসে।

নেটিজেনদের একটি অংশ পরীমণির আয়ের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, সিনেমা নেই, মাঝেমধ্যে দুই একটি ব্রান্ড প্রমোশন ছাড়া তেমন কাজ নেই বিতর্কিত অভিনেত্রী পরীমণির। তাহলে এই নায়িকার বিলাসবহুল জীবন যাপনের মূলে কী রয়েছে, সেটি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন নেটিজেনরা। 

বিভি/জোহা

মন্তব্য করুন: