• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ফেসবুকে মেহজাবীনের অনুসারী ১ কোটি, ভালোবাসায় সিক্ত অভিনেত্রী

প্রকাশিত: ১৯:২৯, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ফেসবুকে মেহজাবীনের অনুসারী ১ কোটি, ভালোবাসায় সিক্ত অভিনেত্রী

মেহজাবীন চৌধুরী

দেশের বিনোদন অঙ্গনে জনপ্রিয়তার আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর অনুসারীর সংখ্যা ১ কোটি বা ১০ মিলিয়ন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও দর্শকদের ভালোবাসা ও আগ্রহের প্রমাণ মিলছে এই সংখ্যায়।

ছোট পর্দা থেকে বড় পর্দা—দুই মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন মেহজাবীন। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়, সাবলীল সংলাপ ও পর্দায় উপস্থিতির কারণে দীর্ঘদিন ধরেই দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন তিনি।

শুধু অভিনয় নয়, ব্যক্তিগত জীবন, ফ্যাশন, ভ্রমণ ও কাজের নানা মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। ফলে সময়ের সঙ্গে তাঁর অনুসারীর সংখ্যাও বেড়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান মেহজাবীন। এরপর নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মধ্য দিয়ে নিজের অবস্থান তৈরি করেন। ‘বড় ছেলে’, ‘পুনর্জন্ম’, ‘সাবরিনা’সহ বিভিন্ন কাজ দিয়ে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি।

অভিনয়জীবনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি মানুষের অনুসরণ—সব মিলিয়ে বাংলাদেশের বিনোদন অঙ্গনে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন মেহজাবীন চৌধুরী।

বিভি/জোহা

মন্তব্য করুন: