• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

অভিনেতা সোহেল খান আর নেই

প্রকাশিত: ১১:২০, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:৩৬, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অভিনেতা সোহেল খান আর নেই

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৯টা ১০মিনিটের দিকে বগুড়া টিএমএসএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নসীব সিনেমার পরিচালক এমডি ইকবাল। 

এমডি ইকবাল জানান, নসীব সিনেমার শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সকালে রুমেই অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ১০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

বগুড়ার হোটেল মম ইনে ‘নসিব’ সিনেমার শুটিং চলাকালে আকস্মিকভাবে মৃত্যু হয়েছেন অভিনেতা সোহেল খানের। তাঁর মৃত্যুর খবরটি সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।

জয় জানান, তাঁরা একসঙ্গে বগুড়ার হোটেল মম ইন-এ ‘নসিব’ সিনেমার শুটিং করছিলেন। ঘটনার দিন সোহেল খান ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। তাঁর পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট। নিচে গাড়িও প্রস্তুত হয়ে দাঁড়িয়ে ছিল।

জয় লেখেন, ‘ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠলো । রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল।’

অভিনেতার প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’

বিভি/এসজি

মন্তব্য করুন: