• NEWS PORTAL

  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সৌদির ২ বিমানবন্দরে হামলার দাবি হুথিদের 

প্রকাশিত: ১০:১৫, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সৌদির ২ বিমানবন্দরে হামলার দাবি হুথিদের 

সৌদি আরবের জাজান ও নাজরান বিমানবন্দরে হামলার দাবি জানিয়েছে ইরান সমর্থিত হুথি যোদ্ধারা। এদিকে, তাইজের জাবাল হাবাশি জেলায় কৌশলগত উচ্চভূমিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সহজ কিংবা কঠিন উপায়ে অবসান ঘটানো হবে ইরান যুদ্ধের। 

ইয়েমেনে সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে। সৌদি আরব নেতৃত্বাধীন জোটের ‘ডন অব ইয়েমেন’ বা ইয়েমেনের ভোর অপারেশন এবং বিমান হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে হুথিরা। সম্প্রতি সৌদি আরবের জাজান, নাজরান ও ইয়েমেন সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এডেন বিমানবন্দরে দু'টি মিসাইল হামল চালিয়েছে হুথিরা। এর আগে ইরান সমর্থিত হুথিদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। জোটের দাবি, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে এবং তাইজের জাবাল হাবাশির পাহাড়ি এলাকার নিয়ন্ত্রণ আরো জোরদার করেছে ইয়েমেন সেনাবাহিনী। 

ম্যারিল্যান্ডে এক ভাষণে ইরান যুদ্ধ নিয়ে তেহরানকে হুঁশিয়ার করে ট্রাম্প বলেন, হয় সহজ উপায়ে, নয়তো কঠিন উপায়ে ইরান যুদ্ধের অবসান ঘটানো হবে। যুদ্ধ বন্ধ করে চুক্তি করতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার দাবি তুলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। 

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস- আইআরজিসি বলেছে, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের ধ্বংসাত্মক ও বেদনাদায়ক জবাব দেয়া হবে।  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত