ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুদ ছাড়বে না ইরান
যুক্তরাষ্ট্রের এমন চাপের মুখেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও মজুদকৃত ইউরেনিয়াম সারেন্ডার না করার ঘোষণা দিয়েছে ইরান। ৮ অক্টোবর দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এমন কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি।
মোহাম্মদ ইসলামি বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি মেনেই এ কার্যক্রম চালানো হচ্ছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ইস্যুটি আবারও সামনে আনা হয়েছে এবং বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার এজেন্ডায় এটি রাখতে হবে। কিন্তু পারমাণবিক কার্যক্রমের ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি অবিচ্ছেদ্য অংশ।
যুক্তরাষ্ট্রও এ কার্যকম চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মার্কিনিরাও তাদের জাতীয় উন্নয়ন, নিরাপত্তা এবং জাতীয় প্রতিরক্ষা ডকুমেন্টে পরমাণু প্রযুক্তিকে প্রাধান্য দিয়েছে। তাই ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে তাদের দাবিগুলো প্রতারণা ও মিথ্যা।
প্রকৃতিতে যে ইউরেনিয়াম পাওয়া যায়,তাতে শক্তি তৈরি করার মতো উপাদান খুব মাত্রায় থাকে। বিশেষ যন্ত্র বা সেন্ট্রিফিউজের মাধ্যমে প্রক্রিয়াজাত করে যখন এই উপাদানের পরিমাণ বাড়ানো হয়, তাকেই বলা হয় সমৃদ্ধকরণ। এটি ৯০% বা তার বেশি সমৃদ্ধকরণ হলে সরাসরি পারমাণবিক বোমা তৈরির কাজে ব্যবহৃত হয়। বর্তমানে ইরান প্রায় ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা পারমাণবিক বোমার খুব কাছাকাছি।
বিভি/এমএফআর













মন্তব্য করুন: