• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

হেগসেথের অভিশংসন প্রস্তাব মার্কিন প্রতিনিধি পরিষদে খারিজ, ট্রাম্পের উচ্ছ্বাস

প্রকাশিত: ০৮:৩৮, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ০৮:৩৯, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হেগসেথের অভিশংসন প্রস্তাব মার্কিন প্রতিনিধি পরিষদে খারিজ, ট্রাম্পের উচ্ছ্বাস

মার্কিন পার্লামেন্টের নিম্নককক্ষে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অভিশংসন করার প্রস্তাবটি সাময়িকভাবে ভোটের মাধ্যমে ব্যর্থ করে দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এই ফলাফলকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছাড়া অবৈধভাবে যুদ্ধ পরিচালনা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এই অভিশংসন প্রস্তাব এনেছিলেন রিপাবলিকান পার্টির বিদ্রোহী কংগ্রেসম্যান থমাস ম্যাসি।  অভিশংসন প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন ২১১ জন কংগ্রেস প্রতিনিধি আর পক্ষে ভোট দিয়েছেন ২০৪ জন। 

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই অভিশংসন প্রচেষ্টাকে একটি প্রহসন এবং নাশকতা হিসেবে মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মার্কিন সামরিক বাহিনীর সফল অভিযানকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। 

এদিকে, এই ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে তিনি একে একটি বিশাল জয় হিসেবে উল্লেখ করে বলেন, ভেনেজুয়েলা ও ইরানে সফলতার পর এই রায় দেশটির একজন মহান দেশপ্রেমিককে খালাস দিয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: