• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত, তবে..

প্রকাশিত: ১৯:৪১, ২০ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:৪২, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত, তবে..

ছবি: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে চায় না ভারত। তবে দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার অবস্থানে রয়েছে নয়াদিল্লি। শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তাঁর কোনো মন্তব্য নেই। তিনি বলেন, ভারতের অবস্থান ধারাবাহিকভাবে একই—বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় নয়াদিল্লি। দুই দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের সাংস্কৃতিক মূল্যবোধের ওপর এ সম্পর্ক প্রতিষ্ঠিত।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক এক বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে এক জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

এদিকে, গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে আলোচনার জন্য দুই দেশের যৌথ নদী কমিশন প্রতিষ্ঠিত কাঠামো। এ কমিশনের মাধ্যমেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন বা অন্তর্বর্তী কোনো ব্যবস্থা নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দেননি।

বিভি/এমআর

মন্তব্য করুন: