• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেফতার

প্রকাশিত: ০৯:১০, ২৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২০:১৪, ৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেফতার

ছবি: সংগৃহীত

প্রতারণার মাধ্যমে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় ঘটে যাওয়া হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে টাকা আদায় করায় তার সম্পৃক্ততা রয়েছে। 

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন সুরভী। 


 

বিভি/এআই

মন্তব্য করুন: