• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

যুবদলের জরুরি নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০০:২৬, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যুবদলের জরুরি নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি

সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে জেলা, মহানগর ও অধীনস্থ ইউনিটগুলোর জন্য জরুরি নির্দেশনা দিয়েছে যুবদল। সোমবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ নির্দেশনা দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা, পৌর ও থানা পর্যায়ে যেকোনো সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার কেন্দ্রীয় নির্বাহী কমিটির। জেলা ও মহানগরের সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিদ্ধান্ত দেবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন, পুনর্গঠন বা বিলুপ্তি এবং কাউকে বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত বা কারণ দর্শানোর বিষয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবহিত করে জেলা ও মহানগর যুবদল সিদ্ধান্ত নিতে পারবে। কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবহিত করা বা তাদের পরামর্শ ছাড়া সংশ্লিষ্ট ইউনিটে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না।

ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন, পুনর্গঠন বা বিলুপ্তি এবং কাউকে বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত বা কারণ দর্শানোর বিষয়ে জেলা বা মহানগরকে অবহিত করে উপজেলা, পৌর বা থানা পর্যায়ের কমিটি সিদ্ধান্ত নেবে।

এ ছাড়া কমিটিহীন উপজেলা, পৌর বা থানার অধীন ওয়ার্ডগুলোর ক্ষেত্রে জেলা বা মহানগর যুবদল সরাসরি সিদ্ধান্ত দিতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত