দলের নতুন দায়িত্বে সারজিস আলম
সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনতে ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এই উপ-কমিটির প্রধান করা হয়েছে দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
দলীয় সূত্রে জানানো হয়, সাংগঠনিক উপ-কমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপ-প্রধান থাকবেন। পাশাপাশি দেশের প্রতিটি বিভাগের জন্য একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও একজন সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করবেন।
দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, বিভাগীয় পর্যায় থেকে মাঠপর্যায়ের কার্যক্রমে সমন্বয় বাড়ানো এবং সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ উপ-কমিটি গঠন করা হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: