• NEWS PORTAL

  • সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

নাশকতা ঠেকাতে মিরপুরের রাস্তায় রাস্তায় পাহারা দিচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা 

প্রকাশিত: ২০:৩৯, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৪২, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নাশকতা ঠেকাতে মিরপুরের রাস্তায় রাস্তায় পাহারা দিচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা 

গেল কয়েকদিন রাজধানীতে চোরাগোপ্তা হামলা, ককটেল নিক্ষেপ ও গাড়িতে অগ্নিসংযোগ করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। যার কারণে রাজধানীতে জনমনে বিরাজ করছে আতঙ্ক। এমন পরিস্থিতিতে নাশকতা ঠেকাতে রাজধানীর মিরপুরে সড়কের পাশে স্থানীয়দের নিয়ে পাহারা বসিয়েছে বিএনপি নেতা-কর্মীরা।

রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় সড়কের পাশে চেয়ার বিছিয়ে এমন গণপাহার দিতে দেখা গেছে। 

মিরপুরের কালশী সড়কের পাশে চেয়ার পেতে বসে থাকতে দেখা যায় বেশ কয়েকজনকে। উপস্থিত নেতা-কর্মীরা জানান, ঢাকা মহানগর উত্তরের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে নাশকতা রোধে পাহারা দিচ্ছেন তারা।

চেয়ার পেতে বসা বিএনপি নেতা-কর্মীদের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় কয়েকজন সাধারণ জনগণকেও। কথা হয় তাদের একজনের সঙ্গে। আমিনুর রহমান নামের এই মধ্যবয়সী বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে আগুন সন্ত্রাস করছে আমরা আতঙ্কিত। তাই বিএনপির এই অবস্থান দেখে সাহস পাচ্ছি। এজন্য তাদের সঙ্গ দিচ্ছি।

মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডে পাহারায় বসেছেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা।  সেখানে কথা হয় ঢাকা মহানগর উত্তরের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ক্ষমতার প্রদর্শণ নয়, আওয়ামী লীগের সন্ত্রাসবাদ, নৈরাজ্য ও অশান্তির বিপরীতে জনগণের নিরাপত্তার জন্য এখানে বসেছি।

বিভি/কেএস/টিটি

মন্তব্য করুন: