দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় যুবদলের মিছিল-সমাবেশ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল।
রবিবার (২৯ নভেম্বর) বিকাল শহরের শহীদ খোকন পার্কে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সহ সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মনি, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন জনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান প্রমুখ।
এতে এমপি রেজাউল করিম বাদশা বলেন, নিষিদ্ধ ঘোষিত দলের বিরুদ্ধে যুবদল একাই যথেষ্ট। যুবদল বিগত সময়ে রাজপথে ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে।
তিনি বলেন, ভারতের আশ্রয় প্রশ্রয়ে আজকে শেখ হাসিনার দল যে আস্ফালন করছে তাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে জবাব দিতে হবে। তাদের রাজনীতি আর বাংলাদেশে হবে না।
সমাবেশ শেষে বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলা ও উপজেলা, পৌর যুবদলের নেতা-কর্মীরা অংশ নেন।
বিভি/টিটি













মন্তব্য করুন: