• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি

প্রকাশিত: ২১:০৯, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার (১১ নভেম্বর) জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে।

আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা করা শুরু হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান। জমাদিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি।

বিভি/টিটি

মন্তব্য করুন: