• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সিআইডি প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১৭:৩১, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সিআইডি প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সাইবার অপরাধ, ব্যাংক জালিয়াতি, মানব পাচার ও আন্তঃদেশীয় অপরাধসহ গুরুতর অপরাধ দমনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সিআইডি সদর দপ্তরে সিআইডি প্রধান অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এফবিআইয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

এফবিআই প্রতিনিধিদলে ছিলেন অ্যাসিস্ট্যান্ট ল এনফোর্সমেন্ট অ্যাটাশে রাইলি পালমারট্রি এবং ইউএস দূতাবাস ঢাকার পুলিশ লিয়াজোঁ স্পেশালিস্ট মো. আমিনুল ইসলাম।

সাক্ষাতে সাইবার অপরাধ, ব্যাংক জালিয়াতি, মানব পাচার, আন্তঃদেশীয় অপরাধসহ অন্যান্য গুরুতর অপরাধ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় তথ্য আদান-প্রদান, যৌথ তদন্ত এবং আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

পাশাপাশি সীমান্ত পেরিয়ে সংঘটিত অপরাধের ধরন ও পরিধি ক্রমশ পরিবর্তিত হওয়ায় তা কার্যকরভাবে মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, দ্রুত তথ্য আদান-প্রদান এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

উভয় পক্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়ন, পারস্পরিক অভিজ্ঞতা ও যোগাযোগ বিনিময় এবং আন্তঃদেশীয় সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপরাধ মোকাবিলায় পারস্পরিক অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে আইন প্রয়োগের সক্ষমতা আরও শক্তিশালী করার পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে সিআইডির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: