পিকআপের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ইপিজেডের ৫ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তামান্না ও মো. খলিল। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তামান্নার বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকায়। তিনি চট্টগ্রামের কলসির দীঘির পাড়ের ওয়াসিম চৌধুরী পাড়ায় বসবাস করতেন। অন্যদিকে, মো. খলিল ইপিজেড থানার ফ্রি পোর্ট নিউমুরিং এলাকার বাসিন্দা ছিলেন।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: