• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

গ্যাস সিলিন্ডারের মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানে জরিমানা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩৬, ৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
গ্যাস সিলিন্ডারের মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানে জরিমানা

দিনাজপুরের হিলিতে গ্যাস সিলিন্ডারের সরকারি মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ফায়ার সার্ভিসের লাইসেন্স না থাকায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে হিলির বাংলাহিলি বাজারে অভিযান চালান হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদি ইমাম। এ সময় মেসার্স জাহিদ ট্রেডার্স ও জোয়ার্দ্দার ট্রেডার্সকে জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান দুটিতে গ্যাস সিলিন্ডারের সরকারি মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি। পাশাপাশি ফায়ার সার্ভিসের লাইসেন্সও ছিল না। এসব অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটিকে মোট ২ হাজার টাকা জরিমানা করেন।

হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদি ইমাম বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় গ্যাস সিলিন্ডারের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে যাতে কেউ গ্যাস বিক্রি করতে না পারেন, সে জন্য বাজারে অভিযান চালানো হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে সরকারি নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকার মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ফায়ার সার্ভিসের লাইসেন্স না থাকায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত