• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে স্বামীর দেওয়া আগুনে স্ত্রীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৭, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামে স্বামীর দেওয়া আগুনে স্ত্রীর মৃত্যু

চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় স্বামীর দেয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে মীম আক্তার নামে এক গৃহবধূর। এ ঘটনায় আটক করা হয়েছে ও্‌ই গৃহবধূর স্বামীকে। 

পুলিশ জানিয়েছে- শুক্রবার (৩০ অক্টোবর) নিহত ওই গৃহবধূর সাথে তার স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে কথা কাটাকাটি হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার স্ত্রী মীমের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা গুরুতর দগ্ধ অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে ভর্তি করায়। 

পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে মৃত্যু হয় ওই গৃহবধূর। এই ঘটনায় নিহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত