• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

ইউপিডিএফ শিথিল করলেও আজও খাগড়াছড়ি-সাজেক সড়কে অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩১, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইউপিডিএফ শিথিল করলেও আজও খাগড়াছড়ি-সাজেক সড়কে অবরোধ

ফাইল ছবি

সাজেক পর্যটন সড়কে ইউপিডিএফ-সমর্থিত দুটি সংগঠনের ডাকা টানা ১০ দিনের অবরোধ কর্মসূচি এক দিনের জন্য শিথিল করা হলেও পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি নামে আরেকটি সংগঠনের ডাকা পাল্টা অবরোধ চলছে। এতে রবিবার সকাল থেকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে বাঘাইহাট, লংগদু ও বাঘাইছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে জেলা সদরের সঙ্গে দূরপাল্লার এবং অন্যান্য উপজেলার অভ্যন্তরীণ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি নামে একটি সংগঠন গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক অবরোধের ডাক দেয়।

অন্যদিকে, গত ২২ অক্টোবর থেকে সাজেক সড়কে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও গণঅধিকার রক্ষা কমিটির ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি রবিবার এক দিনের জন্য শিথিল করা হয়েছে।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা গত শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন। তিনি জানান, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য হাটবাজারে বিক্রি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুবিধার্থে এক দিনের জন্য অবরোধ শিথিল করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত