• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

রাজধানীর ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু

প্রকাশিত: ১২:৩৯, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীর ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু

ফাইল ছবি

রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট কমানোর লক্ষ্যে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় ছয়টি রুটে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে। রবিবার (১ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

প্রাথমিকভাবে ছয়টি রুটে ছয়টি কোম্পানির অধীনে বাস পরিচালিত হবে। রুটভেদে বাসের রং আলাদা রাখার পরিকল্পনা রয়েছে, যাতে যাত্রীরা সহজে নির্ধারিত রুটের বাস শনাক্ত করতে পারেন।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ছয়টি রুটে মোট ৮১৬টি বাস পরিচালনার কথা রয়েছে। এর মধ্যে ৭৯৬টি নন-এসি ও ২০টি এসি বাস।

রুটগুলো হলো- গাজীপুরের শিববাড়ী থেকে আজিমপুর, মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ, ঘাটারচর থেকে ডেমরা, ঘাটারচর থেকে কাঁচপুর, ঘাটারচর থেকে ধউর এবং টঙ্গী থেকে আজিমপুর।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত