• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মিরপুরে গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ড, শিশুসহ বার্ন ইউনিটে ভর্তি ৫

প্রকাশিত: ০১:১০, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মিরপুরে গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ড, শিশুসহ বার্ন ইউনিটে ভর্তি ৫

রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আহত প্রত্যেকের শরীরেই ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণের কারণে ইনহেলেশন ইনজুরি শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি পাঁচজন হলেন—মঈন (১৫), ময়না (৩৬), ফাতেমা (৯), ফাতেমা (৩০) ও নাদিরা (৩০)। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আহতরা প্রত্যেকেই ইনহেলেশন ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি পাঁচজনের অক্সিজেন স্যাচুরেশন বর্তমানে স্থিতিশীল রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, রোগীদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রত্যেককে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত