সিলেটে অনির্দিষ্টকাল রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ
ফাইল ছবি
সিলেট মহানগর এলাকায় রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল নিয়ে চলাচল করা যাবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে।
শনিবার (২১ নভেম্বর) এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ নভেম্বর থেকে প্রতিদিন নির্ধারিত ছয় ঘণ্টা মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। তবে জরুরি প্রয়োজনে এ সময়ে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে হলে চালকদের সঙ্গে হালনাগাদ যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স রাখতে হবে।
জননিরাপত্তা রক্ষার স্বার্থে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসএমপি। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মহানগর এলাকায় প্রতিদিন এ বিধিনিষেধ বহাল থাকবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: