• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে ফের মহাসড়কে আগুন, বন্ধ দোকানপাট-শিক্ষাপ্রতিষ্ঠান

টুঙ্গিপাড়া কোটালীপাড়া প্রতিনিধি 

প্রকাশিত: ১০:৫৫, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:০৩, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গোপালগঞ্জে ফের মহাসড়কে আগুন, বন্ধ দোকানপাট-শিক্ষাপ্রতিষ্ঠান

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৮ দফা দাবিতে ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে জনজীবন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। কর্মসূচির প্রভাবে জেলা শহরের সব দোকানপাট, মার্কেট, স্কুল-কলেজ এবং অফিস-আদালতের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।  

​সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই অবরোধকারীরা জেলার বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছে। এর ফলে গোপালগঞ্জসহ ঢাকা-খুলনা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের কোনো যানবাহন চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।  

​এদিকে, বর্তমানে বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক (ফাইনাল) পরীক্ষা চলমান থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতসহ স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছে।

​অন্যদিকে, নাশকতা এড়াতে জেলার সরকারি অফিস ও আদালত প্রাঙ্গণেৎ তাদের কোনো টহল চোখে পড়েনি।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত