চোটে কন্সা ছিটকে যাওয়ায় ইংল্যান্ড দলে নতুন মুখ জেমস হিল
প্রথমবার ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন ২৪ বছরের ডিফেন্ডার জেমস হিল। চোটের জন্য উয়েফা নেশন্স লিগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না এজরি কন্সার। এই অভিজ্ঞ ডিফেন্ডার ছিটকে যাওয়ায় ডাক পেয়েছেন বোর্নমাউথের সেন্টার-ব্যাক হিল।
গত বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্লাভিয়া প্রাগের বিপক্ষে আর্সেনালের ২-১ গোলে জেতার ম্যাচে মাঝপথে হাঁটুর চোটে মাঠ ছাড়েন এজরি কন্সা। পরে অবশ্য শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে হালসিটির বিপক্ষে জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন ২৯ বছরের ইংলিশ ডিফেন্ডার। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে যাওয়া কন্সা এই সপ্তাহেই অনুশীলনে ফিরবেন। আগামী রবিবার মাদ্রিদে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ খেলবে ইংল্যান্ড। কন্সার জায়গায় সুযোগ পাওয়া তরুণ জেমস হিল ২০২২ সালের জানুয়ারিতে বোর্নমাউথে যোগ দিয়ে প্রথম সাড়ে তিন বছর কেবল ২৪টি ম্যাচ খেলার সুযোগ পান। গত মৌমুমে একাদশে নিয়মিত হয়ে এখন পর্যন্ত ইংলিশ ক্লাবটির প্রতিটি ম্যাচে পুরো সময় খেলেছেন হিল। প্রিমিয়ার লিগে গত মৌসুমে নিজেদের সেরা ‘ষষ্ঠ স্থান’ পাওয়া বোর্নমাউথ এখন আছে সপ্তমে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ জিতেছে দলটি।
বিভি/এসজি













মন্তব্য করুন: