এ সপ্তাহেই দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসিবিহীন যুগের শুরুতে প্রতিপক্ষ যারা
নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। লিওনেল মেসি-পরবর্তী সময়ে আর্জেন্টিনা নতুন করে নিজেদের গুছিয়ে নেওয়ার চ্যালেঞ্জে নামবে মাঠে। এই বিরতিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা।
আন্তর্জাতিক বিরতিতে নিজেদের মাঠেই দুটি ম্যাচ খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ১৪ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েনস এইরেসের বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।
এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে ম্যাচটির শুরুর সময় এখনও জানানো হয়নি।
আর্জেন্টিনা দল: গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, হুয়ান মুসো, সান্তিয়াগো বেলত্রান।
ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, অগাস্টিন জিয়াই, অ্যারন আনসেলমিনো, মারিয়ানো ত্রোইলো, লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, রোমান ভেগা।
মিডফিল্ডার: এজেকিয়েল ফার্নান্দেজ, মাক্সিমো পেরোনে, এজেকিয়েল পালাসিওস, ভালেন্তিন বার্কো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ।
ফরোয়ার্ড: মাতিয়াস সুলে, ফ্রাঙ্কো মাস্তানতুওনো, জুলিয়ানো সিমিওনে, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, থিয়াগো আলমাদা, হোসে মানুয়েল লোপেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ।
বিভি/এজেড













মন্তব্য করুন: