চারদিনে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল, ২৬ সদস্যের দলে আছেন যারা
নভেম্বরে আন্তর্জাতিক ক্লাব বিরতিতে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। এই লক্ষ্যে এশিয়া সফরে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই সফরে আগামী ১৪ নভেম্বর সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হবে আনচেলত্তির দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল ৪টা ১৫ মিনিটে।
এর তিন দিন পর, ১৭ নভেম্বর একই ভেন্যুতে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ব্রাজিল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।
এই দুটি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ছয় ফুটবলার। তাদের মধ্যে রয়েছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড অ্যালান। বাকি পাঁচজন হলেন মারলন গোমেস, আন্দ্রে লুইজ, আলিসন সান্তানা, জোনাথন জেসুস ও লুকাস পেরি। জাতীয় দলের হয়ে অভিষেকের সম্ভাবনা রয়েছে তাদের সবার।
জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল
গোলরক্ষক: বেন্তো, লুকাস পেরি, পেদ্রো মরিসকো।
ডিফেন্ডার: আর্থার দিয়াস, কার্লোস অগুস্তো, দগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, জাইর কুনিয়া, জোনাথন জেসুস, ভান্দেরসন, ভিতর রেইস, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারায়েস, দানিলো, গ্যাব্রিয়েল বোনতেম্পো, জোয়াও গোমেস, মারলন গোমেস।
ফরোয়ার্ড: আলিসন সান্তানা, অ্যালান, এস্তেভাও, রাফিনিয়া, রায়ান, এন্দ্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।
বিভি/এজেড













মন্তব্য করুন: