• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

মাহমুদউল্লাহ রিয়াদের ফেসবুক পোস্ট

প্রিয় মুশি, তুমি বাংলাদেশের ইতিহাসে জন্ম নেয়া অন্যতম সেরা ক্রিকেটার

প্রকাশিত: ১৬:৫০, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৫১, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রিয় মুশি, তুমি বাংলাদেশের ইতিহাসে জন্ম নেয়া অন্যতম সেরা ক্রিকেটার

টেস্ট ক্রিকেট থেকেও অবসরের দিনক্ষণ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটারা মুশফিকুর রহিম। আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচই হবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। তার এই বিদায়ের খবরে বার্তা দিয়েছেন সাবেক সতীর্থরা।

সাবেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ব্যথিত হৃদয়ে একটি পোস্ট করেছেন মুশফিককে নিয়ে। সেখানে লিখেছেন, প্রিয় মুশি মাশাআল্লাহ! তোমার অবসর এবং বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের জন্য আন্তরিক অভিনন্দন।

সতীর্থ হিসেবে মুশফিকের প্রশংসা করে রিয়াদ লিখেছেন, বহু বছর ধরে তোমাকে খুব কাছ থেকে দেখেছি। একজন খেলোয়াড় ও ভাই হিসেবে সব সময়ই তোমাকে শ্রদ্ধা ও প্রশংসার চোখে দেখেছি। বছরের পর বছর ক্রিকেটের জন্য তুমি নিজের সর্বোচ্চটা দিয়ে গেছ। আর আল্লাহও সব সময় তোমার প্রতি সদয় ছিলেন।

ক্রিকেটের প্রতি মুশফিকের নিষ্ঠার কথা উল্লেখ করে সাবেক এই অলরাউন্ডার বলেন, নিঃসন্দেহে তুমি বাংলাদেশের ইতিহাসে জন্ম নেওয়া অন্যতম সেরা ক্রিকেটার। তুমি নিজের দেশ ও ক্রিকেটের একজন অসাধারণ দূত। একই সঙ্গে তুমি একজন চমৎকার মানুষ, যিনি নিজের ধর্মের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান।

মুশফিকের আগামী জীবনের প্রতি শুভকামনা জানিয়ে রিয়াদ লিখেছেন, তোমার আগামীর সব উদ্যোগ ও পথচলার জন্য রইল আন্তরিক শুভকামনা। হৃদয়ের গভীর থেকে তোমার প্রতি শ্রদ্ধা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত