• NEWS PORTAL

  • সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

ফের হাসপাতালে সোনিয়া গান্ধী!

প্রকাশিত: ১৬:৫২, ১৩ মে ২০২৬

ফন্ট সাইজ
ফের হাসপাতালে সোনিয়া গান্ধী!

ছবি: সোনিয়া গান্ধী

ভারতের কংগ্রেস দলের শীর্ষ নেতা সোনিয়া গান্ধীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (১৩ মে) তাকে হরিয়ানার গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, এটি ছিলো সম্পূর্ণ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ। পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকদের পর্যবেক্ষণ শেষে সোনিয়া গান্ধী বাড়ি ফিরে গেছেন।

চলতি বছরের জানুয়ারির পর এটি তার তৃতীয়বারের মতো হাসপাতালে যাওয়ার ঘটনা। এর আগে মার্চ মাসে অসুস্থ হয়ে তিনি দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হন। সে সময় তার উচ্চ জ্বর ও সংক্রমণ ধরা পড়েছিল এবং অ্যান্টিবায়োটিক চিকিৎসা দেওয়া হয়। কয়েকদিন পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়।

উল্লেখ্য, ২০২৫ এর ৯ ডিসেম্বর জন্মদিন ছিল কংগ্রেস নেত্রীর। ৭৯ বছর বয়সে পা দিয়েছেন সোনিয়া। তাঁর জন্মদিনের সময়ও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানেও বিভিন্ন শারীরিক সমস্যার দেখা দিয়েছে তাঁর। চিকিৎসাও করাচ্ছেন তিনি। কিন্তু এই অসুস্থতার মধ্যেও রাজনীতিতে সক্রিয় থাকতে দেখা গিয়েছে তাঁকে। সোনিয়া গান্ধী পাঁচবারের লোকসভার সাংসদ হয়েছেন। পরে রাজ্যসভার সাংসদও হন। সূত্র: এবিপি আনন্দ    

বিভি/এমআর

মন্তব্য করুন: