• NEWS PORTAL

  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বিজয়কে দিনে ১০-১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন রাশমিকা 

প্রকাশিত: ১১:৪৯, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বিজয়কে দিনে ১০-১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন রাশমিকা 

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় তারকা দম্পতি বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা। আট বছরের সম্পর্কের পর এ বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন তারা। 

সাম্প্রতিক ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর শুভঙ্কর মিশ্রের এক সাক্ষাৎকারে এই তারকা দম্পতি কথা বলেছেন, বিয়ের পর কেমন চলছে তাদের সংসার, সম্পর্ককে কিভাবে সুন্দর রাখেন তারা ছাড়াও আরও অনেক বিষয়ে। 

সেই সাক্ষাৎকারেই বিজয় বলেন, সম্পর্কের দিক দিয়ে আমরা সবচেয়ে ম্যাচিওর। দেখুন, ওর (রাশমিকা) দিকে, কিভাবে আমার সঙ্গে কথা বলে। ভালোবাসার ব্যাপারটা সবসময় নিশ্চিত করে। ও প্রতিদিন আমাকে অন্তত ১০ থেকে ১৫ বার আই লাভ ইউ বলে। এবং সে এটাও বলে যে, এই ভালোবাসি বলাটা খুব গুরুত্বপূর্ণ।

প্রথম দেখাতেই রাশমিকাকে ‘জীবনসঙ্গী’ হিসেবে বুঝতে পেরেছিলেন কি না, এই প্রশ্নের উত্তরে বিজয় বলেন, না। প্রথম দেখাতেই কী করে সেটা জানা সম্ভব? আমি প্রথম দেখায় প্রেমে বিশ্বাস করি না। প্রেমের জন্য আমাকে একটা পথ পেরোতে হয়। প্রথম দেখায় কাউকে সুন্দর লাগতে পারে, কিন্তু সেই মানুষটিই যে ‘সেই মানুষ’, সেটা কি সঙ্গে সঙ্গে বোঝা যায়? না।

বিজয় জানান, রাশমিকার সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় তিনি শুধু মনে করেছিলেন, মেয়েটি খুব সুন্দর। তখন দুইজনেই শুটিংয়ের প্রথম দিনের উত্তেজনা, নতুন টিমের সঙ্গে কাজ এবং ভালো কিছু করার স্বপ্ন নিয়ে ব্যস্ত ছিলেন। বিজয়ের কথায়, প্রথম দিন কোনও সেটেই নার্ভাস লাগে। তখন প্রেম বা এই ধরনের বিষয় নিয়ে ভাবার মতো স্বচ্ছন্দ অবস্থায় থাকা যায় না।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত