• NEWS PORTAL

  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

আন্দোলনে উত্তপ্ত ফ্রান্স, অভিবাসন ও মুসলিমদের দুষলেন ট্রাম্প

প্রকাশিত: ১২:২১, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আন্দোলনে উত্তপ্ত ফ্রান্স, অভিবাসন ও মুসলিমদের দুষলেন ট্রাম্প

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত ফ্রান্স। সহিংসতার জেরে এই সপ্তাহের উচ্চ বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষনা করেছে সরকার। লাগামহীন অভিবাসন আর মুসলিমদের এই আন্দোলনের জন্য দায়ী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ফ্রান্সে শিক্ষা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে। দেশটির বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। কোথাও কোথাও আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং রাস্তায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে দেশজুড়ে সব হাইস্কুলের ক্লাস স্থগিতের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু। অনুপস্থিত শিক্ষকদের দ্রুত বিকল্প শিক্ষক দিয়ে পূরণ, দুপুরের খাবারের বিরতি বাড়ানো এবং দৈনিক ক্লাসের সময়সূচিতে পরিবর্তনসহ বিভিন্ন দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এটি শিক্ষার্থীদের আন্দোলন নয় বরং অভিবাসন আর মুসলিমরা দখল করতে চাইছে দেশটিকে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত