• NEWS PORTAL

  • সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ২২:০১, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ৬৬ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে। রবিবার (২৯ নভেম্বর) ঢাকা সেনানিবাসের বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

রবিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন দলের ল্যান্স কর্পোরাল আল আমিন শ্রেষ্ঠ অ্যাথলেট (প্রবীণ) এবং ৬৬ পদাতিক ডিভিশন দলের সৈনিক মো. জাহাঙ্গীর আলম শ্রেষ্ঠ অ্যাথলেট (নবীন) হিসেবে নির্বাচিত হন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতায় ১৪টি ট্র্যাক ও ১৫টি ফিল্ড ইভেন্ট অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের সদস্য এবং অংশগ্রহণকারী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: