• NEWS PORTAL

  • সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

গ্যাস নিয়ে বড় সুসংবাদ দিলো বাপেক্স

প্রকাশিত: ২২:৩৫, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গ্যাস নিয়ে বড় সুসংবাদ দিলো বাপেক্স

ফাইল ছবি

ভোলার নতুন গ্যাসকূপে আরও গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরেও গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। প্রাথমিকভাবে এই স্তর থেকে প্রতিদিন ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

রবিবার (২৯ নভেম্বর) ভোরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটির তৃতীয় স্তরে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়। এ সময় গ্যাসের আগুন জ্বালিয়ে পরীক্ষা কার্যক্রম শুরু করা হয়, যা এখনো চলমান রয়েছে।

বাপেক্সের তথ্য অনুযায়ী, ভোলা নর্থ-৩ কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। কূপটির প্রথম স্তর থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট এবং দ্বিতীয় স্তর থেকে ১৮ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় স্তরটি ৩ হাজার ২৬১ দশমিক ৫ থেকে ৩ হাজার ২৬৬ দশমিক ৫ মিটার গভীরতায় অবস্থিত।

অন্যদিকে, তৃতীয় স্তরটি ৩ হাজার ১৮৭ থেকে ৩ হাজার ১৯০ মিটার গভীরতায় পাওয়া গেছে। এই স্তর থেকে দৈনিক ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের প্রাথমিক সম্ভাবনা দেখছে বাপেক্স।

সংস্থাটি জানিয়েছে, গত ৯ সেপ্টেম্বর ভোলা নর্থ-৩ কূপের খননকাজ শুরু হয়। ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন শেষে ১৪ নভেম্বর পারফোরেশন সম্পন্ন করা হয়। পরদিন সকালে প্রথম স্তরের ডিএসটি শুরু হয়। এরপর ২২ নভেম্বর দ্বিতীয় স্তরের পরীক্ষা শুরু করা হয়।

তৃতীয় স্তরের পরীক্ষা শেষ হলে গ্যাসের চূড়ান্ত মজুত সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে বাপেক্স।

বিভি/টিটি

মন্তব্য করুন: