বিদেশে পালিয়ে রাজনীতি নয়, সাহস থাকলে আইনের আশ্রয় নিন: সমাজকল্যাণমন্ত্রী
বিদেশে পালিয়ে থেকে নির্দেশ দিয়ে মানুষের বাড়িঘর পোড়ানোর রাজনীতি না করে সাহস থাকলে আইনের আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হাসান। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি ও জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘পালিয়ে গিয়ে দেশের বাইরে থেকে আদেশ দিয়ে মানুষের বাড়িঘর পুড়িয়ে রাজনীতি নয়, সাহস থাকলে আইনের আশ্রয় নেবেন।’
তিনি আরও জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাধারণ মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ করবেন। এ ছাড়া নদী পুনঃখনন ও ফ্লাইওভার উদ্বোধন করবেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো, কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা।
বিভি/গাইবান্ধা/পিএইচ













মন্তব্য করুন: