• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে

প্রকাশিত: ১২:৩১, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:১৮, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে

ছবি: সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যান নয়, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে বিজয়ের মাসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ।সোহরাওয়ার্দী উদ্যানে বিন্যাসের কাজ চলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

রবিবার (২৯ নভেম্বর) নয়াপল্টন কার্যালয়ে করা সংবাদ সম্মেলনে রিজভী দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অস্ত্রের মহড়া নিয়ে উদ্বেগ জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব  বলেন, পরাজিত শক্তি এখনও নানা জায়গায় নাশকতা চালাচ্ছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। 

লকডাউন নিয়ে প্রশ্ন করায় উষ্মা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, নিষিদ্ধ সংগঠনের এগুলো কোন রাজনৈতিক র্কমসূচী নয়। এগুলো জনজীবনে কোন প্রভাব ফেলছে না, ফেলবেও না। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত